পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১৫০ জন।
ডনের সূত্র মতে, প্রদেশটির স্থাস্থ্যমন্ত্রী ফায়েজ কাকার জানিয়েছেন, বেলুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী সিরাজ রাইসানির একটি নির্বাচনী সমাবেশে এই হামলা চালানো হয়। সিরাজ রাইসানিও হামলায় নিহত হন।
বেলুচিস্তানের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলায় ২০ কেজির মত বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
এদিকে, দেশটির খাইবার প্রদেশে পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আকরাম খানকে লক্ষ্য পৃথক একটি বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। তবে মুখ্যমন্ত্রী অক্ষত আছেন। আগামী ২৫ জুলাই দেশটির জাতীয় নির্বাচনকে ঘিরে পাকিস্তানের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
গতকাল সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ ও তার মেয়েকে লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে আইএস এ হামলার দায় স্বীকার করেছে।