আন্তর্জাতিক

আগামী সপ্তাহে হাসপাতাল ছাড়ছে ১২ থাই ফুটবলার

আগামী সপ্তাহে হাসপাতাল ছাড়ছে ১২ থাই ফুটবলার
আগামী সপ্তাহে হাসপাতাল ছাড়ছে ১২ থাই ফুটবলার

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলার আগামী সপ্তাহে হাসপাতাল ছাড়ছে।

বিবিসি সূত্র মতে, দেশটির স্বাস্হ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ কিশোর ও তাদের কোচ শারীরিক ও মানুষিকভাবে সুস্থ হয়ে উঠেছে। আগামী ১৯ জুলাই তারা হাসপাতাল ছাড়বেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর তাদের নিয়ে যে হুড়োহুড়ি হবে তার জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে।

গত ২৩ জুন নিয়মিত প্রশিক্ষণ শেষে দলের এক কিশোরের জন্মদিন উদযাপন করতে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় প্রবেশ করে। এরপর আকস্মিক পাহাড়ি ঢলে গুহার ভেতর পানি ঢুকে যাওয়ায় তারা সেখানে আটকা পড়ে।

দুই সপ্তাহেরও বেশি সময় পর শ্বাসরুদ্ধকর অভিযানে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়। চিয়াং রাই প্রদেশের একটি হাসপাতালে এখন তাদের চিকিৎসা চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ