আন্তর্জাতিক

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অনেক স্বজনই মিয়ানমারের কারাগারে

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অনেক স্বজনই মিয়ানমারের কারাগারে
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অনেক স্বজনই মিয়ানমারের কারাগারে

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনেক স্বজনই রয়েছেন ওপারে মিয়ানমারের কারাগারে।

রেডক্রস ও রেডক্রিসেন্টের উদ্যোগে বেশ কিছু নিখোঁজের সন্ধান মিলেছে।

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে এ খবর পৌঁছানোর পর অশ্রুশিক্ত হয়ে পড়েন অনেকে।

রয়টার্স জানিয়েছে, রেডক্রসের উদ্যোগে রোহিঙ্গা শিবিরগুলো থেকে নিখোঁজ স্বজনদের বিষয়ে গত আগস্টে এক হাজার ৬০০ জনের তথ্য সংগ্রহ করা হয়।

এর মধ্যে ১৬০ জনের তথ্য চিঠির মাধ্যমে পাঠানো হয় মিয়ানমার কারাগারে বন্দী রোহিঙ্গাদের কাছে।

এরপরই বাংলাদেশ রেড ক্রিসেন্ট মিয়ানামার থেকে আসা ১৬ চিঠির উত্তর কক্সবাজারের জাদুমুরা শিবিরে পৌঁছে দেয়।

এই চিঠিগুলোর মাধ্যমেই বাবা জানতে পারেন তার ছেলের জীবিত থাকার খবর, আর স্ত্রী পান তার স্বামীর সন্ধান। আর এমনই সব খবরে চোখে জল নিয়েই আনন্দে আপ্লুত হন স্বজনরা।

মিয়ানমারের জাতীয় মানবাধিকার সংগঠনের হিসাবে, রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠী আরসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই হাজার ৭০০ রোহিঙ্গা দেশটির কারাগারে বন্দী রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ