প্রথমবারের মতো শীর্ষ বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে দুই নেতার মধ্যে উষ্ণ কথাবার্তা ছাড়া বড় ধরনের কোনো সাফল্য অর্জিত হবে না বলেই মনে করছে উভয়পক্ষ।
তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ক্ষতিগ্রস্ত কূটনৈতিক সম্পর্ক মেরামত শুরু করার বিষয়ে সমঝোতার পাশাপাশি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও সিরিয়ার মতো কয়েকটি ইস্যু সংলাপ শুরু করার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিক, বিশ্লেষকরা বলেন, এ শীর্ষ বৈঠক নিয়ে নিজ দেশে রাজনৈতিক চাপে পড়তে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অন্যদিকে এ বৈঠক রাশিয়ার প্রেসিডেন্টের জন্য একটি ভূরাজনৈতিক বিজয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: