আন্তর্জাতিক

দুই দেশের বৈঠকটা ‘শুভ সূচনা’

 রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠককে "শুভ সূচনা" বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দেন এ দুই দেশের শীর্ষ নেতা।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সরাসরি আলোচানার প্রয়োজন ছিল—এ ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সম্প্রতি দেয়া মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেন তিনি।

এ সময় পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া কখনোই হস্তক্ষেপ করেনি।

সংবাদ সম্মেলনে দুই নেতাই বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঘাটতির জন্য পূর্বসুরীদের মুর্খতাকে দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ