আন্তর্জাতিক

জমি নিয়ে বিরোধে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ১৩ নিহত

 জমি নিয়ে বিরোধে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ১৩ জন নিহত
জমি নিয়ে বিরোধে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ১৩ জন নিহত

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সকা রাজ্যে দু’টি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এখনো একজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার স্থানীয় প্রসিকিউটররা একথা জানিয়েছেন।

খবর এএফপি’র।

প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ইয়াউতাপেক জেলায় একটি সম্প্রদায়ের ভূমি সমিতির সদস্যরা বিতর্কিত এ জমিতে গেলে প্রতিপক্ষ একটি গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালালে এ ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে দু’জন নারী রয়েছে।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূমি সংক্রান্ত এ বিরোধে জড়িত দু’টি সম্প্রদায়ের নাম হচ্ছে সান্তা মারিয়া ইকাতাপেক ও সান লুকাস ইক্সকোতাপেক।

প্রসিকিউটর রুবেন ভাসকোনসালোস টিভি নিউজ চ্যানেল মিলানিও’কে বলেন, নিহতদের সকলেই সান্তা মারিয়া ইকাতাপেক সম্প্রদায়ের সদস্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ