আন্তর্জাতিক

মিসৌরিতে পর্যটকবাহী নৌকাডুবি, নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে

পর্যটকবাহী ‘ডাক বোট’ উল্টে অন্তত ১৭ জন নিহত
পর্যটকবাহী ‘ডাক বোট’ উল্টে অন্তত ১৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি পর্যটকবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের ৯ সদস্য রয়েছেন।

মিসৌরির গভর্নরের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গভর্নর মাইকেল পার্সন জানান, তিনি এক স্বজনহারা নারীর সঙ্গে কথা বলেছেন যিনি তার পরিবারের ১১ জনের মধ্যে ৯ জনকে হারিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই নারী দাবি, নৌকার ক্যাপ্টেন যাত্রীদের লাইফ জ্যাকেট না পরার জন্য বলেছেন।

তিনি মনে করেন, লাইফ জ্যাকেট পরলে অনেকেই বেঁচে যেতেন। নৌকাডুবিতে জীবিত উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে নৌকার ক্যাপ্টেনও রয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টেবল রক লেকে ডাক বোট বলে পরিচিত নৌকাটিতে ৩১ জন আরোহী ছিলেন।

মিসৌরি হাইওয়ে পুলিশ জানিয়েছেন, নিহতদের বয়স ৭০ বছরের মধ্যে।

এর আগে মিসৌরির স্টোন কাউন্টি শেরিফ ডাফ রাডার জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ