আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট: মিয়ানমারে গঠিত আন্তর্জাতিক প্যানেল সেক্রেটারির পদত্যাগ

রোহিঙ্গা সংকট: মিয়ানমারে গঠিত আন্তর্জাতিক প্যানেল সেক্রেটারির পদত্যাগ
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে গঠিত আন্তর্জাতিক প্যানেল সেক্রেটারির পদত্যাগ

রোহিঙ্গা সংকট সমাধানে পরামর্শ দেয়ার জন্য মিয়ানমারের গঠিত আন্তর্জাতিক প্যানেলের সেক্রেটারির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন থাইল্যান্ডের সাবেক কূটনীতিক কবসাক চুটিকুল।

এই পদত্যাগের ফলে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের এই উদ্যোগের বিশ্বাসযোগ্যতা বড় ধরনের ধাক্কা খেল বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

থাইল্যান্ডের পার্লামেন্টের সাবেক সদস্য কবসাক পদত্যাগের বিষয় ব্যাখ্যা করে জানান, স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই প্যানেলটি এই সপ্তাহে নেপিদোতে তৃতীয় বৈঠক করেছে।

জানুয়ারিতে প্যানেলটি গঠনের পর থেকে শিকলবন্দি করে রাখা হয়েছে এবং ছয় মাসে কোনও অর্জনই আসেনি বলে জানান তিনি।

তিনি জানান, ১০ জুলাই তিনি পদত্যাগ করেছেন— কিন্তু তার পদত্যাগের বিষয়টি প্রকাশ করা হয়নি।

কবসাক জানান, প্যানেলটিকে আন্তর্জাতিক তহবিল সংগ্রহ করতে দেয়া হয়নি— এমনকি স্থায়ী কার্যালয় স্থাপন করতে দেয়া হয়নি।

তিনি আরো বলেন, কমিটিকে বলা হয়েছে অনলাইনে বৈঠক করার জন্য আর সেনাবাহিনীর প্রতিনিধিরা প্যানেলের সদস্যদের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি জানান।

প্যানেলের স্থানীয় সদস্য ও মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উইন ম্রা এই অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি দাবি করেছেন, সরকার প্যানেলের পরামর্শ বাস্তবায়ন করছে এবং অগ্রগতি দৃশ্যমান হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ