দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ টেক্সি চালক নিহত হয়েছেন।
তারা একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষ করে জোহানসবার্গের দিকে ফিরছিলেন।
দেশটির পুলিশ বলছে, একটি মিনিবাসে করে হাইওয়ে ধরে যখন চালকরা আসছিলেন তখন হামলাকারীরা অতর্কিত মিনিবাসটির পথ রোধ করে গুলি শুরু করে। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও ৪ জনকে গুরুতরও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার স্বীকার সবাই গুওটেং টেক্সি সংঘের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় যাতায়াতের জন্য টেক্সি খুব জনপ্রিয় যানবাহন। তাই লাভজনক রুটগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই দেশটিতে এ ধরণের সহিংস ঘটনা ঘটে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: