কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন।
এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।
নিহতদের মধ্যে ৯ জন নিরাপত্তাকর্মী ও ট্রাফিক পুলিশের সদস্য ছিলেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম দেশে ফেরার মুহূর্তে এই হামলা চালানো হয়।
হামলায় অল্পের জন্য রক্ষা পান আব্দুল রশিদ।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে।
প্রায় একবছর স্বেচ্ছায় নির্বাসনে থাকা ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তার সমর্থকরা বিমানবন্দরে জমায়েত হন।
আব্দুল রশিদ বিমানবন্দর ত্যাগ করার মুহূর্তে বিস্ফোরণ ঘটানো হয়। হামলাকারী পায়ে হেঁটে বিমানবন্দরের প্রবেশমুখে এসে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে কাবুল পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: