আন্তর্জাতিক

গ্রিসে ভয়াবহ দাবানলে ৫০ জনের মৃত্যু, আহত শতাধিক

গ্রিসে দাবানল
গ্রিসে দাবানল

গ্রিসে ভয়াবহ দাবানলে ৫০ জনের মৃত্যু হয়েছে— শত শত দমকল কর্মী কাজ করেও দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে গ্রিস সরকার। রাজধানী এথেন্সের কাছে অবস্থিত বাড়িঘর ছেড়ে যাচ্ছে মানুষ।

বিবিসি সূত্র মতে, একটি নৌকায় আগুন ধরে যাওয়ার পর ১০ পর্যটক সেখান থেকে পালিয়ে যান। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

দাবানল নেভাতে ৬ শতাধিক দমকলকর্মী ও ফায়ার সার্ভিসের ৩০০ গাড়ি অংশ নিচ্ছে। এর মধ্যে দাবানল নেভাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে গ্রিস। ইতোমধ্যেই সাইপ্রাস ও স্পেন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে।

কালো ধোঁয়ার কারণে প্রধান প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দিতে হয়েছে। প্রচণ্ড আগুনের কারণে বিমানের ফ্লাইটও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সিনিয়র দমকলকর্মী অ্যাকিলিস জোভারাস বলেন, পরিস্থিতি বেশ ভয়াবহ। ঘরবাড়ি বন্ধ করে এখানে থেকে সরে পড়া উচিত মানুষজনের। এত ধোঁয়া দীর্ঘ সময় ধরে মানুষজন সহ্য করতে পারবে না।

গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, এ আগুন নিয়ন্ত্রণে রাখতে আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছি।

বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে তিনি বলেন, যেটা আমাদের উদ্বিগ্ন করে তুলছে সেটা হচ্ছে একই সময় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

এর আগে ২০০৭ সালে ভয়াবহ দাবানলে দেশটিতে ৬০ জন নিহত হয়েছিল। মূলত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় এলাকায় লাগা ওই আগুনে বন ও আবাদি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ