আন্তর্জাতিক

রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান

রোহিঙ্গা
রোহিঙ্গা

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ সভায় ১৫ সদস্যর সবাই রোহিঙ্গাদের রাখাইনে ফেরৎ পাঠাতে সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন। রোহিঙ্গা নির্যাতনের একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের উপরও জোর দেন তারা।

মিয়ানমারের জাতিসংঘ দূত ক্রিস্টিন শরনার বার্গার নিরাপত্তা পরিষদকে অবহিত করেন, মিয়ানমরা সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তরিক। ইতিমধ্যে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বলেও জানান তিনি।

তবে অঞ্চলটিতে বৌদ্ধ ও মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়টির মধ্যে জাতিগত বিরোধ থাকায় তাদের ফিরে নেয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে কিছুটা সময় লাগবে।

মিয়ানমার স্ট্রেট কাউন্সিলর অং সান সুচিও মিয়ানমার ইস্যুতে অনেক বেশী আন্তরিক ও গঠণমূলক বলে মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ