আন্তর্জাতিক

লাওসে জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্ত, শত শত মানুষ নিখোঁজ

লাওসে জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্ত, শত শত মানুষ নিখোঁজ
লাওসে জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্ত, শত শত মানুষ নিখোঁজ

লাওসের আট্টাপু প্রদেশে জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্ত হয়ে শত শত মানুষ নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা এখনো জানা যায়নি।

গতকাল সোমবার রাতের কোনো এক সময় বাঁধটি ভেঙে ছয়টি গ্রামে আকস্মিক বন্যা দেখা দেয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম লাওস নিউজ এজেন্সির বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

লাওসের গণমাধ্যমে বলা হয়েছে, অনেকের প্রাণহানি ঘটেছে। শত শত মানুষ নিখোঁজ। ওই আকস্মিক বন্যায় ৬ হাজার ৬০০ মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

‘জাইপিয়ান-জে নাম নয়’ নামের বাঁধটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি।

লাওসের প্রধানমন্ত্রী থংলুন সিসলথ সব সরকারি আলোচনা বাতিল করে কর্মকর্তাদের নিয়ে বন্যাদুর্গত সানম্যাক্সে জেলা ত্রাণ কার্যক্রম পরিদর্শন করছেন।

স্থানীয় কর্তৃপক্ষ সরকারসহ অন্যদের কাছে জরুরি সাহায্য চেয়ে আবেদন করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ