আন্তর্জাতিক

পাকিস্তানের মসনদের বসার অপেক্ষায় ইমরান

ইমরান খান
ইমরান খান

পাকিস্তানের জাতীয় পরিষদের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন—ফলাফলে এগিয়ে রয়েছেন দুই যুগ আগে পাকিস্তানকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে দেয়া ইমরান খান।

ভোটের লড়াইয়ে জিতে তিনি দেশের মসনদে বসার অপেক্ষায় এখন।

২৭২ আসনের মধ্যে তার দল পিটিআই ১১৯টি আসনে এগিয়ে রয়েছে। নওয়াজ শরীফের পিএমএল পেয়েছে ৬১ আসন। পিপিপি পেয়েছে ৪০ আসন। তবে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছে বিরোধীদলগুলো।

পাকিস্তানের ৭১ বছরের ইতিহাসে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করছে। ব্যাপক আলোচনা ও উদ্বেগের মধ্যেই বুধবার দেশটিতে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বচন। নির্বাচনে মোট আসন সংখ্যা ২৭৪টি হলেও দু'জায়গায় ভোট স্থগিত হওয়ায় ভোট দেন ২৭২ আসনের ভোটাররা। ৮ হাজারের বেশি ভোটকেন্দ্রে ১০ কোটি ৬০ লাখ ভোটারের ভোট নেয়ার ব্যবস্থা হলেও ভোটের হার বেশ কম ছিল।

ফলাফলে এগিয়ে রয়েছেন দুই যুগ আগে পাকিস্তানকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে দেয়া ইমরান খান। ভোটের লড়াইয়ে জিতে তিনি দেশের মসনদে বসার অপেক্ষায়। ২৭২ আসনের মধ্যে তার দল পিটিআই ১১৯টি আসনে এগিয়ে রয়েছে। নওয়াজ শরীফের পিএমএল পেয়েছে ৬১ আসন। পিপিপি পেয়েছে ৪০ আসন।

ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার আগেই কারচুপির অভিযোগ তোলেন নওয়াজ শরিফের দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব। একই অভিযোগ তোলেন পিপিপি নেতা মওলা বক্স চান্দিও এবং আরো কয়েকটি দলের নেতা।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।

এদিকে, নির্বাচন ঘিরে পুরো পাকিস্তানে প্রায় পৌনে ৪ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হলেও সহিংসতা থেমে ছিল না। ভোটগ্রহণের সময় দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আইএসের আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হন। বেলুচিস্তান প্রদেশে একটি ভোটকেন্দ্রে গ্রেনেড হামলায় পুলিশ সদস্য নিহত হন। এছাড়াও আরো অনেক এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ