লাউসের আট্টাপু প্রদেশে জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্তের ঘটনায় ২০ জনের প্রাণহানি হয়েছে। আর এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক লোক।
বিবিসি সূত্র মতে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পানির চাপ বেড়ে গেলে নির্মাণাধীন জাইপিয়ান-জে নামের বাঁধটি একাংশ ভেঙে যাওয়ায় তীব্র পানির তোড়ে বন্যা দেখা দেয়। এ সময় ছয়টি গ্রামে আকস্মিক বন্যা হলে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়ে।
এদিকে, লাওসের প্রধানমন্ত্রী থংলুন সিসলথ সব সরকারি আলোচনা বাতিল করে কর্মকর্তাদের নিয়ে বন্যাদুর্গত সানম্যাক্সে জেলা ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন।
স্থানীয় কর্তৃপক্ষ সরকারসহ অন্যান্যদের কাছে জরুরি সাহায্য চেয়ে আবেদন করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: