আন্তর্জাতিক

মার্কিন সেনার দেহাবশেষ হস্তান্তর করলো উ.কোরিয়া

মার্কিন সেনার দেহাবশেষ হস্তান্তর করলো উ.কোরিয়া
মার্কিন সেনার দেহাবশেষ হস্তান্তর করলো উ.কোরিয়া

কোরীয় যুদ্ধে নিহত আরো বেশ কয়েকজন মার্কিন সেনার দেহাবশেষ হস্তান্তর করলো উত্তর কোরিয়া। এক বিবৃতিতে হোয়াইটস হাউস এ তথ্য জানিয়েছে। তবে ফেরত পাঠানো দেহাবশেষের সংখ্যা জানা যায়নি।

বিবিসি সুত্র মতে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কোরিয়া যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফিরিয়ে দিয়েছেন। তাদের ইতিবাচক কর্মকাণ্ড ও পরিবর্তন দেখে যুক্তরাষ্ট্র উৎসাহিত হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, দেহাবশেষগুলো আনতে উত্তর কোরিয়ার ওনসান শহরে গিয়েছে একটি মার্কিন সামরিক বিমান। তাদের নিয়ে দক্ষিণ কোরিয়ার ওসান বিমান ঘাঁটিতে যাবে বিমানটি।

১৯৫০ থেকে ১৯৫৩ সালে সংঘটিত কোরীয় যুদ্ধে ৩৬ হাজারেরও বেশি মার্কিন সেনা নিহত হয়। নিখোঁজদেরও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ২০০৭ সালে ছয়জনের দেহাবশেষ হস্তান্তর করেছিল উত্তর কোরিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ