আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে শিশুসহ নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে দুই শিশুসহ কমপক্ষে ৫ জন মারা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে আরো ১৭ জন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১০ বছরের মধ্যে এটি ভয়াবহ দাবানল। কমপক্ষে ৫০০ অবকাঠামো ধবংস হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি হুমকির মধ্যে রয়েছে।

প্রবাল বাতাসে দাবানল ছড়িয়ে পড়ায় কমপক্ষে ৩৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

গত সোমবার একটি গাড়ির ত্রুটির কারণে এই আগুনের সুত্রপাত হয়।

এরইমধ্যে ৪৮ হাজার একর এলাকা পুড়ে গেছে দাবানলে। সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ