আন্তর্জাতিক

পাকিস্তানের একাদশ সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল পিটিআই

পাকিস্তানের একাদশ সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল পিটিআই
পাকিস্তানের একাদশ সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল পিটিআই

পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল ঘোষিত হয়েছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ- পিটিআই। নির্বাচনের দুই দিন পর শনিবার বিকালে আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ২৭২ আসনবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ২৭০টি আসনের মধ্যে পিটিআই পেয়েছে ১১৫টি।

দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে দুর্নীতির দায়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ। তারা পেয়েছে ৬৪ আসন।

আর বেনজির ভুট্টোর পুত্র বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি— পিপিপি ৪৩ আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান।

তবে নেওয়াজের মুসলিম লীগসহ বেশ কটি রাজনৈতিক দল নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করার পাশাপাশি পুনরায় নির্বাচন দাবি করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ