পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
রোববার রাতে হঠাৎ নেওয়াজ শরিফ বুকে ব্যথা অনুভব করেন।
পরে তার শারিরীক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে চিকিৎসকরা তাকে হাসপাতালে পাঠানোর অনুরোধ জানান।
তার মেডিকেল চেকআপের পর দ্রুত ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের করোনারি কেয়ার ইউনিটে-সিসিইউ'তে নেয়ার পরামর্শ দেন।
কতদিন নেওয়াজ শরিফকে হাসপাতালে রাখা হবে তা চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান পাঞ্জাবের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী শওকত জাভেদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: