আন্তর্জাতিক

রাঁচিতে একই পরিবারের ৭ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

রাঁচিতে একই পরিবারের ৭ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
রাঁচিতে একই পরিবারের ৭ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

ভারতে ঝাড়খণ্ডের রাজধানী রাচি থেকে সোমবার সকালে একই পরিবারের ৭ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকার কাঁকে পুলিশ স্টেশন এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আর্থিক সঙ্কটের কারণে তারা আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।

পুলিশের এসএসপি অনিস গুপ্ত জানান, সোমবার সকালে স্কুলভ্যান চালক শিশুদের নিতে এসে ডাকাডাকি শুরু করে। ভিতর কোনো সাড়া না পেয়ে পাশের আরেক ভাড়াটে দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ভিতরে গিয়ে তিনি পরিবারের কয়েকজন সদস্যকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা দীপক কুমার ঝা, তার বাবা-মা, স্ত্রী, দুই সন্তান ও ভাইকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দীপক ও তার ভাইয়ের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। দীপকের বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে-মেয়ের মৃতদেহ বিছানার উপর পড়েছিল।

বাড়ির মালিক অলখ নারায়ণ মিশ্র জানান, গত জানুয়ারি মাস থেকে সেখানে ভাড়াটে হিসেবে থাকতে শুরু করেছিল পরিবারের সদস্যরা। তার আগে, ওই এলাকায় অন্যত্র তারা বসবাস করত। তারা খুব অভাব অনটনের মধ্যে ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ