আন্তর্জাতিক

বিজয়ী ইমরান খানকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিজয়ী ইমরান খানকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বিজয়ী ইমরান খানকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পাকিস্তানের নির্বাচনে বিজয়ী ইমরান খানকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গতকাল (সোমবার) ইমরান খানকে ফোন করেন নরেন্দ্র মোদি। এ সময় দুই নেতা সংলাপের মাধ্যমে সংঘাতের পথ পরিহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

মোদি বলেছেন, ভারত প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যৌথ কৌশল প্রনয়ণের আহ্বান জানান তিনি। এ সময় ইমরান খান বলেন, দুই দেশকেই সংঘাত নিরসনে সংলাপের পথে এগোতে হবে। যুদ্ধ কেবল দুঃখজনক ঘটনার জন্ম দেয় বলে তিনি মন্তব্য করেন।

গত ২৫ জুলাইয়ের সংসদ নির্বাচনে বেশি আসন পাওয়ার পর এক ভাষণে ইমরান খান প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার ইঙ্গিত দেন। তিনি বলেছিলেন, ভারত এক পা এগোলে পাকিস্তান দুই পা এগোবে।

পাকিস্তানের সংসদ নির্বাচনে ১১৫টি আসন পেয়ে ইমরান খানের পিটিআই জয়লাভ করেছে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় নি। দলটি এখন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। ১৪ আগস্টের আগেই ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে পিটিআই ঘোষণা করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ