আন্তর্জাতিক

ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চাই: ট্রাম্প

সোমবার হোয়াইট হাউজে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাম্প
সোমবার হোয়াইট হাউজে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাম্প

হোয়াইট হাউজে সোমবার ইতালির প্রধানমন্ত্রী জুসপে কোন্টে’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে চান। এ আলোচনা “যখনই ইরানিরা চাইবে তখনই হতে পারে” বলেও তিনি মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেন, “এটা আমেরিকার জন্য ভালো, তাদের (ইরানের) জন্য ভালো, আমাদের জন্য ভালো এবং গোটা বিশ্বের জন্য ভালো। কোনো পূর্বশর্ত নেই। যদি তারা আলোচনায় বসতে চায় তাহলে আমি আলোচনায় বসব।”

এর আগে গত মে মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে আমেরিকাকে বের করে নিয়ে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এখনো ট্রাম্পের সর্বশেষ এ প্রস্তাবের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে তার অন্যতম উপদেষ্টা হামিদ আবুতালেবি এক টুইটার বার্তায় বলেছেন, আলোচনায় বসতে হলে আমেরিকাকে সবার আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে।

আবুতালেবির টুইটার বার্তায় বলা হয়েছে, “ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার কণ্টকাকীর্ণ পথ পরিষ্কার করতে চাইলে আমেরিকাকে ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, শত্রুতা কমাতে হবে এবং পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে।”

এর আগে গতকালই (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছিলেন, বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা তেহরানের পক্ষে সম্ভব নয়।

সূত্র: পিটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ