আন্তর্জাতিক

আফগানিস্তানে সরকারি ভবনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৫

আফগানিস্তানে সরকারি ভবনে আত্মঘাতী বোমা হামলা
আফগানিস্তানে সরকারি ভবনে আত্মঘাতী বোমা হামলা

আফগানিস্তানের জালালাবাদে একটি সরকারি ভবনে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

জালালাবাদের সরকারি মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানিয়েছেন, তিন জনের একটি দল কালো মাইক্রোবাসে করে একটি সরকারি ভবনের প্রবেশ দ্বারে গিয়ে এলোপাথারি গুলি শুরু করে। হামলাকারীদের একজন নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।

বাকি দুইজন গুলি করতে করতে ভবনের ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর তাদের বহনকারী গাড়িটিও বিস্ফোরিত হয়। এতে ভবনের ভেতরে থাকা আটজনসহ ১২ জন নিহত হন।

পথচারিসহ আহত হন আরোও অনেকে। হামলায় ভবনটির বেশিরভাগ অংশ ধংস হয়ে গেছে। নিরাপত্তাবাহিনীর গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

তালেবানরা এক বিবৃতিতে এ হামলার দায় অস্বীকার করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ