আন্তর্জাতিক

তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র— তুরস্কে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে একজন মার্কিন যাজককে আটকের প্রতিবাদে এ নিষেধাজ্ঞা হয়।

বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স এ খবর জানায়।

সেইসঙ্গে ওই যাজক আটকের ঘটনাকে অন্যায় বলে অভিহিত করেন তিনি। বলেন, যাজক অ্যান্ড্রিউ ব্রানসনের ভুলের কোনো প্রমাণ নেই। তাকে মুক্তি না দেওয়ায় ওয়াশিংটন ক্ষুব্ধ হয়েছে বলে জানান স্যান্ডার্স।

বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে কয়েকবার কথাও বলেছেন বলে দাবি করে হোয়াইট হাউজ।

তুরস্কের বিচারমন্ত্রী আব্দুল হামিত গুল ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলুর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় ওই দুই মন্ত্রীর গচ্ছিত সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সঙ্গে যেকোনো আর্থিক ও বাণিজ্যিক লেনদেন করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ