আন্তর্জাতিক

এমারসন এমনানগাগওয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত

এমারসন এমনানগাগওয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত
এমারসন এমনানগাগওয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন এমারসন এমনানগাগওয়া। ১০টি প্রদেশের ভোট গণনা শেষে বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে।

ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচনে এমনানগাগওয়া ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসা পেয়েছেন ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট। ফলাফল ঘোষণার সময় তা প্রত্যাখ্যান করায় নির্বাচন কমিশন মঞ্চ থেকে বিরোধী নেতাদের সরিয়ে দেয় পুলিশ।

মুভমেন্ট অব ডেমোক্র্যাটিক চেঞ্জ-এমডিসি জোটের চেয়ারম্যান বলেন, ফলাফল যাচাই করা হয়নি। তবে দেশটির নির্বাচন কমিশন বলছে, ফলাফল নিয়ে কোনো ধরনের চাতুরির আশ্রয় নেয়া হয়নি।

এদিকে, নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক টুইটবার্তায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া। বলেন, ভোটের সময় বিভক্ত হয়ে গেলেও দেশের স্বপ্ন পূরণে সবাই ঐক্যবদ্ধ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ