আন্তর্জাতিক

বিমানবন্দরে আটকে গেল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল

বিমানবন্দরে আটকে গেল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল
বিমানবন্দরে আটকে গেল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল

ভারতের আসাম রাজ্যে নতুন প্রকাশিত নাগরিকপঞ্জিতে (এনআরসি) ৪০ লাখ বাসিন্দার নাম বাদ পড়ার প্রতিবাদ জানাতে যাওয়া তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদলকে শিলচর বিমানবন্দরে আটকে রেখেছে পুলিশ।

তৃণমূল কংগ্রেসের আট সদস্যের ওই দলে কয়েকজন মন্ত্রী ও সাংসদ রয়েছেন বলে বৃহস্পতিবার রাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে।

আসাম পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ আগরওয়াল বলেন, ৮ জন মন্ত্রী-সাংসদকে তার ভাষায় 'প্রিভেনটিভ ডিটেনশন' দেয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু কাছাড় জেলায় আগের রাত থেকেই ১৪৪ ধারা জারি রয়েছে, তাই শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাদেরকে বিমানবন্দরের মধ্যেই আটক রাখা হয়েছে।

ভারতের জাতীয় নাগরিক তালিকা থেকে ওই রাজ্যের ৪০ লাখ বাসিন্দার নাম বাদ পড়ার ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলটি সেখানে এক সমাবেশে বক্তব্য রাখার জন্য শিলচর যান।

তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলটির সদস্যরা রাতে বিমানবন্দরের ভেতরেই থাকবেন বল জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা— বিবিসি

এদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্তমন্ত্রী সিরাদ হাকিম, লোকসভা সদস্য সুখেন্দুশেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুর, অর্পিতা ঘোষ, নাদিম-উল হক, রত্না দে-নাগ এবং রাজ্য বিধানসভা সদস্য মহুয়া মৈত্র। তাদের কাউকেই শিলচর বিমানবন্দরের বাইরে যেতে দেয়া হয়নি। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের চিৎকার-চেঁচামেচি হয়, কিছুটা হাতাহাতিও হয় ।

আগরওয়াল জানান, এই মন্ত্রী-এমপিরা রাতে বিমানবন্দরের ভেতরেই থাকবেন।

এ রাজ্যের সদ্য প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত খসড়া থেকে প্রায় ৪০ লাখ মানুষের নাম বাদ পড়ার পরও সেখানে তেমন কোনো প্রতিবাদ-বিক্ষোভ বা অস্থিরতার ঘটনা ঘটেনি। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ