আন্তর্জাতিক

উ.কোরিয়ার ওপর চাপ বজায় রাখার আহ্বান: পম্পেও

উত্তর কোরিয়ার ওপর চাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
উত্তর কোরিয়ার ওপর চাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

উত্তর কোরিয়ার ওপর চাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

পিয়ংইয়ং তাদের নিরস্ত্রীকরণের কাজ এগিয়ে নেয়ার ক্ষেত্রে ধীরে চল নীতি অনুসরণ করছে বলে ক্রমেই উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় এ আহবান জানানো হলো। খবর এএফপি’র।

শনিবার সিঙ্গাপুরে নিরাপত্তা ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে পম্পেও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখার আহ্বান জানান।

আসিয়ান আঞ্চলিক ফোরামের এ বৈঠকে অংশ নিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোও বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তবে পম্পেও বলেন, এ সম্মেলনের ফাঁকে এখন পর্যন্ত তার সঙ্গে রি ইয়ং হোও’র সাক্ষাত হয়নি।

উল্লেখ্য,গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুগান্তকারী সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে একটি অস্পষ্ট প্রতিশ্রুতি পত্র স্বাক্ষর করেন।

এ সম্মেলনের পর দেশটির নিরস্ত্রীকরণ কাজের অগ্রগতি তেমন আশা ব্যাঞ্জক না হলেও পিয়ংইয়ং তাদের রকেট তৈরীর কাজ অব্যাহত রেখেছে বলে বিভিন্ন খবরে ইঙ্গিত পাওয়া গেছে। আর এক্ষেত্রে উদ্বেগের কথা হচ্ছে কিছু সদস্য রাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ