আন্তর্জাতিক

এবার আমেরিকার দুই কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের নিষেধাজ্ঞা

আমেরিকার দুই কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের নিষেধাজ্ঞা
আমেরিকার দুই কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের নিষেধাজ্ঞা

গতকাল শনিবার তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে এবার আমেরিকার দুই কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

প্রেসিডেন্ট এরদোগান টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় বলেন, "আজ আমি আমেরিকার বিচার ও স্বরাষ্ট্র বিভাগের মন্ত্রীর সম্পদ জব্দ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। যদি তুরস্কে তাদের কোনো সম্পদ থাকে তাহলে তা জব্দ করা হবে।" তবে ওই দুই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, "তুরস্কের জনগণ মার্কিন হুমকিতে কিছুতেই পিছু হটবে না। আমেরিকা যে অবরোধ দিয়েছে তা অযৌক্তিক এবং খুবই উদ্ধত্যপূর্ণ। মার্কিনীদের এসব আচরণ প্রমাণ করছে যে তারা তুরস্কের জনগণকে চিনতে পারে নি।"

তুরস্কে গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রিউ ব্রানসন প্রায় ২০ মাস ধরে আটক রয়েছে। এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় মদদ দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়।

সম্প্রতি তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি রাখা করে রাখা হলেও আমেরিকা এতে খুশি হতে পারে নি। ব্রানসনকে আটকের প্রতিবাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

এর প্রতিবাদে মার্কিন কর্মকর্তাদের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

সূত্র: টিভিএনজেড

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ