অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কানাডার সঙ্গে সব ধরণের নতুন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা স্থগিত করেছে সৌদি আরব। একই সঙ্গে সৌদি আরবে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিস্কার ও কানাডার নিযুক্ত সৌদি দূতদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে কানাডা প্রকাশ্যে এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ধারাবাহিক পোস্টে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রলায় জানিয়েছে, তারা কানাডার দূতকে বহিস্কার করে কানাডায় নিযুক্ত নিজেদের দূতকে ফিরিয়ে আনছে তারা। সৌদি আরবে বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়ার পর এই পদক্ষেপ নিল মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের দেশটি।
কানাডার রাষ্ট্রদূতকে বহিস্কার করে তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।