আন্তর্জাতিক

শিশু-কিশোর ও তরুণদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

শিশু-কিশোর ও তরুণদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ
শিশু-কিশোর ও তরুণদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

নিরাপদ সড়কের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করা শিশু-কিশোর ও তরুণদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র বলেছে, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন করা তরুণদের ওপর নৃশংস হামলা আর সহিংসতা অযৌক্তিক।

ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং মার্কিন দূতাবাস রোববার তাদের ফেসবুক পেজে আলাদা বিবৃতিতে এ মন্তব্য করেছে।

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, সড়কের নিরাপত্তাসহ যেসব বিষয়ে উদ্বেগ আছে-তা নিয়ে শিক্ষার্থী এবং তরুণদের নিজেদের মত প্রকাশের আইনসংগত অধিকার রয়েছে। নিরাপদ সড়কের দাবিতে জাতিসংঘ দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এ দাবিতে গত কয়েক দিনে রাজধানীতে বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের আহত হওয়ার খবর গভীর উদ্বেগের।

আর মার্কিন দূতাবাস বলেছে, শিক্ষার্থী ও স্কুলশিশুদের নেতৃত্বে গত সপ্তাহের শান্তিপূর্ণ বিক্ষোভ মানুষকে ঐক্যবদ্ধ করেছে। হাজারো তরুণের শান্তিপূর্ণ এ বিক্ষোভে নৃশংসতা কোনোভাবেই যৌক্তিক বলা যায় না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ