ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে এক সপ্তাহের মাথায় দ্বিতীয় দফা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। দ্বীপটি ছেড়ে যেতে শুরু করেছে পর্যটকরা।
বিবিসি জানিয়েছে, রোববার ৭ মাত্রার এ ভূমিকম্পে ধসে পড়েছে বহু বাড়িঘর, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ব্যবস্থা। কম্পন অনুভূত হয়েছিল বালি দ্বীপেও।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দ্বীপের উত্তর উপকূলে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও দুই ঘন্টা পর তা তুলে নেয়া হয়।
এক সপ্তাহ আগেই এই দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: