আন্তর্জাতিক

কলম ধরলেন মমতা, ঝাড়লেন মোদিকে

মমতা বন্দ্যোপাধ্যায়-নরেন্দ্র মোদি
মমতা বন্দ্যোপাধ্যায়-নরেন্দ্র মোদি

ভারতের আসামে জাতীয় নাগরিকত্ব নিবন্ধন (এনআরসি) প্রক্রিয়া নিয়ে কলম ধরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘পরিচয়’ নামের বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষাতে কবিতা লিখলেন ‘অগ্নিকন্যা’—এ কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরে বিদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জিনিউজ বলছে, নাগরিক পঞ্জিকরণের নামে আসামের ৪০ লাখ মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বারবার এই অভিযোগই তুলেছেন বিরোধীরা। সেই অস্ত্রেই এবার আরও একবার শান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন ‘প্রতিবাদ করলেই তুমি বিরোধী’।

কবিতার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম সরব হয়েছে আসামের নাগরিক পঞ্জিকরণ নিয়ে।

পদবী, পিতৃপরিচয়, ভাষা, ধর্ম ইত্যাদি নিয়ে গেরুয়া শিবিরের জাত-পাতের রাজনীতির বিরুদ্ধেই বারেবারে প্রশ্ন তুলেছেন ‘কবি মমতা’।

এখানেই শেষ নয়, এই কবিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়েও তীব্র শ্লেষ রয়েছে। এমনকি বাদ যায়নি ডিজিটাল ভারতের ‘আধার’ যোগের বিষয়ও।

সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে দলিত, খ্রিস্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত হানা হয়েছে সে বিষয়েও কড়া নিন্দা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কবিতায়। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধীদের ধমকে-চমকে রাখার বিষয়টিও কবিতার একেবারে শেষ পংক্তি-তে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

মমতার এই কবিতা ইতিমধ্যেই ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ার দেওয়াল লিখনে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ এই কবিতা শেয়ার করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ