আন্তর্জাতিক

হরিয়ানাতেও এনআরসি চায় বিজেপি

হরিয়ানাতেও এনআরসি চায় বিজেপি
হরিয়ানাতেও এনআরসি চায় বিজেপি

আসামের মতো বিজেপি শাসিত হরিয়ানাতেও এনআরসি চান বিজেপি নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টা। কেন্দ্রীয় বিজেপি অনুমোদন দিলে তিনি তাঁর রাজ্যে নাগরিক নিবন্ধন-এনআরসি শুরু করবেন বলে জানিয়েছেন।

গোটা ভারতেই এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা তৈরীর দাবি তার। এতে অনুপ্রবেশ কমবে এবং দেশের নিরাপত্তা আরো জোরদার হবে বলে মনে করেন তিনি।

এনআরসি নিয়ে আসামে চলছে উত্তেজনা। ৪০ লাখ অধিবাসী বাদ পড়েছেন নাগরিক তালিকা থেকে। এরা মূরত বাঙ্গালি। অনুপ্রেবশকারীর তকমা লাগবে এখন তাদের গায়ে। এ নিয়ে আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে বিরোধ চলছে। দেশে উত্তেজনা সৃষ্টি করছেন এ অভিযোগে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে চারটি মামলা করেছে আসাম সরকার।

এদিকে, আসামের মূখ্যমন্ত্রীর বিরুদ্ধেও মমতা তিনটি মামলা করেছেন। এদিকে বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। ঝাড়খন্ড, মহারাস্ট্র ও বিহারে ক্ষমতায় থাকা বিজেপি ঐ তিন রাজ্যেও এনআরসি করতে চায়।

আর ত্রিপুরায় বিজেপি জোট সরকারের মূখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন তার রাজ্যে এনআরসির দরকার নেই। তবে তার সরকারের জোট সঙ্গীরা এআরসির মাধ্যমে নাগরিক তালিকা করে অনুপ্রবেশকারিদের ঠেকাতে চান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ