আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সাবেক রুশ গুপ্তচরের ওপর রাসায়নিক প্রয়োগের অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

যুক্তরাজ্যে বসবাসরত সাবেক রুশ এজেন্ট এবং তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিভাগীয় মুখপাত্র হিদার ন্যুয়ার্ট বলেন, এটি নিশ্চিত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রুশ গুপ্তচরের ওপর রাসায়নিক বা স্নায়বিক ওষুধ প্রয়োগ করা হয়েছে। এ কারণেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত মার্চে সাবেক রুশ এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়াকে সালিসবারি শহরের একটি বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায়।

পরে জানা যায় যে, তাদের ওপর রাসায়নিক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা নেয়ার কয়েক সপ্তাহ পর তারা সুস্থ হতে শুরু করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ