ইন্দোনেশিয়ায় পর্যটন দ্বীপ লম্বকের দক্ষিণাঞ্চলে গত রোববার হয়ে যাওয়া ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭ জন হয়েছে।
এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা।
গত মঙ্গলবার সরকারি হিসাব অনুসারে লম্বকের প্রায় ৮০ শতাংশ ভবন ওই ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে, যার ফলে আশ্রয়হীন হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।
লম্বকের কায়াঙ্গান এলাকাতেই মৃতের সংখ্যা ১২০ জন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তারা।
রেড ক্রসের একজন প্রতিনিধি হুসনি হুসনি বলেন, আশ্রয়হীন অনেক মানুষ সুনামি হতে পারে, সে আশঙ্কায় বর্তমানে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে। এখন তাদের সাহায্যের প্রয়োজন।
এদিকে, ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই।