আন্তর্জাতিক

মামলা পরিচালনার এখতিয়ার আন্তর্জাতিক আদালতের নেই: মিয়ানমার

রোহিঙ্গা
রোহিঙ্গা

রোহিঙ্গা বিতাড়নের প্রশ্নে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির মামলা পরিচালনার এখতিয়ার আছে কি-না?— তা জানতে চেয়ে একজন প্রসিকিউটরের করা আবেদনকে সারবত্তাহীন আখ্যায়িত করেছে মিয়ানমার।

আইসিসির প্রশ্নের আনুষ্ঠানিক কোনো জবাব দেবে না জানিয়ে মিয়ানমার বলছে, সদস্য না হওয়া সত্ত্বেও আইসিসি মিয়ানমারকে বিচারের আওতায় আনতে চাইলে তা ভবিষ্যতের জন্য খারাপ উদাহরণ তৈরি করবে।

বৃহস্পতবার এক বিবৃতিতে মিয়ানমারের নেত্রী অং সান সুচি এ কথা বলেন।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে প্রাণে বাঁচতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমার বাহিনীর ওই অভিযানকে 'জাতিগত নির্মূল অভিযান' হিসেবে বর্ণনা করে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

এ প্রেক্ষাপটে রোহিঙ্গাদের বিতাড়নে মিয়ানমারের বিরুদ্ধে বিচারিক ইখতিয়ার প্রশ্নে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করেন সংস্থাটির এক কৌঁসুলি ফাতোও বেনসুদা।

আবেদনের বিষয়ে জবাব দিতে মিয়ানমারকে ২৭ জুলাই সময় বেধে দিয়েছিলে আইসিসির বিচারকরা।

তবে মিয়ানমারের নেত্রী অং সান সুচির দপ্তর থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, আইসিসির প্রশ্নের আনুষ্ঠানিক কোনো জবাব দেবে না তারা।

বিবৃতিতে বলা হয়, তদন্ত চালানোর জন্য আন্তর্জাতিক আদালতে করা আবেদন পরোক্ষভাবে মিয়ানমারের ওপর আইনি কর্তৃত্ব বলবতের চেষ্টা। তবে রোম ঘোষণায় স্বাক্ষরকারী কোনো দেশ না হওয়ায় তদন্ত চালানোর আবেদনকারীর আহ্বানে সাড়া দিতে বাধ্য নয় মিয়ানমার।

সদস্য না হওয়া সত্ত্বেও আইসিসি মিয়ানমারকে বিচারের আওতায় আনতে চাইলে তা সংস্থাটির বিধি লঙ্ঘন হিসেবে পরিগণিত হবে এবং ভবিষ্যতের জন্য খারাপ উদাহরণ তৈরি করবে।

তবে তদন্ত চালানোর আবেদনকারী মনে করেন, যেহেতু রোহিঙ্গা নিপীড়নের ঘটনার সঙ্গে বাংলাদেশের ভৌগলিক স্বার্থ জড়িত, সেহেতু মিয়ানমার সদস্য রাষ্ট্র না হওয়ার অজুহাতে পার পেয়ে যেতে পারে না।

এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের পক্ষ থেকে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হলে, আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়।

একই বিষয়ে আদেশ চেয়ে আবেদনের পর বাংলাদেশ সরকারের মতামত চেয়ে গত এপ্রিলে চিঠি দেয় হেগের আদালত। জুনের শুরু ওই চিঠির জবাব দিয়েছিল বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ