আন্তর্জাতিক

পূর্ব আফগানিস্তানে তালেবান-সরকার বাহিনীর সংঘর্ষ, নিহত ৫৩

তালেবান-সরকার বাহিনীর সংঘর্ষ
তালেবান-সরকার বাহিনীর সংঘর্ষ

পূর্ব আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী গজনীতে শুক্রবার তালেবান ও সরকার বাহিনীর মধ্যে সংঘর্ষে ৩৯ তালেবান জঙ্গীসহ ৫৩ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাডমানিস জানিয়েছেন, সংঘর্ষে সরকারী নিরাপত্তা বাহিনীর ১৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। তবে শহরটি এখন পুরোপুরি নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণে আছে।

এর আগে তালেবানরা হামলা শুরুর এক ঘণ্টার মধ্যে দাবি করেছিল শহরটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। কাবুলের খুব কাছাকাছি হওয়ায় ও রাজধানীর সাথে দক্ষিণ আফগানিস্তানের যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় শহরটিকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।

প্রদেশটির পুলিশ প্রধান ফরিদ আহম্মাদ মাসাল জানিয়েছেন, শহরটির বাড়িবাড়ি তল্লাশি চলছে। এত কম সময়ে তালেবানদের পক্ষে এত বড় হামলা কিভাবে সংঘঠিত করা সম্ভব হল তা জানার চেষ্টা করছেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ