কানাডার পূর্বাঞ্চলের উপকূলীয় প্রদেশ নিউ ব্রানসউইকে স্থানীয় সময় শুক্রবার সকালে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
কানাডা পুলিশের এক টুইট বার্তার সূত্রে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে, ব্রানসউইকে রাজধানী ফ্রেডেরিকটন শহরে এই হতাহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করে জিম্মায় নিয়েছে।
কানাডা পুলিশের ঐ টুইট বার্তায় বলা হয়েছে, নিউ ব্রানসউইক প্রদেশের রাজধানী ফ্রেডেরিকটনের ব্রুকসাইড ড্রাইভ ও মেইন রোড এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে যতো দ্রুত সম্ভব বিস্তারিত তথ্য জানানো হবে।
এ ঘটনার পর ফ্রেডেরিকটনের পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার এবং ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: