রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 'অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা' হিসেবে দেখার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
সে যুদ্ধে পাল্টা জবাব দেয়ারও হুমকি দিয়েছেন তিনি।
শুক্রবার মস্কো ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে এ কথাই জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচরকে রাসায়নিক প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সেখানেই থামার লক্ষণ নেই যুক্তরাষ্ট্রের।
মার্কিন কংগ্রেস রাশিয়ার বিরুদ্ধে আরও নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব তৈরি করেছে যাতে রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবের পাশপাশি তাদের ডলার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবও রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: