গাজায় দুই দিন ধরে ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি হামলার পর মিসরের উদ্যোগে শুক্রবার থেকে একটি অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয়েছে । তবে অস্ত্রবিরতির মধ্যেই প্রতিবাদ কর্মসূচিতে ইসরায়েলি সেনাদের গুলিতে এক চিকিৎসকসহ ২ জন নিহত হয়েছে।
শুক্রবার গাজাবাসীর প্রতিবাদ কর্মসূচিতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আহত হয়েছে অন্তত ৩০০ ফিলিস্তিনি। সেনাসদস্য ও সীমান্ত বেষ্টনীর ওপর ফিলিস্তিনিদের ইট-পাটকেল, বিস্ফোরক ব্যবহার আর ককটেল হামলার অভিযোগ তুলে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, দাঙ্গা প্রতিরোধে বিধিবদ্ধ প্রক্রিয়া অনুযায়ীই গুলি চালানো হয়েছে।
ইসরায়েল সীমান্তে গাজাবাসীর শুক্রবারের প্রতিবাদ তাদের নিয়মিত কর্মসূচির অংশ।
মার্চ মাসের ৩০ তারিখ থেকে প্রতি সপ্তাহে ফিলিস্তিনিরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: