আন্তর্জাতিক

তুরস্ককে নতজানু করার চেষ্টা করছে আমেরিকা: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন সরকার তার দেশকে নতজানু করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তুরস্কের ওপর মার্কিন চাপ প্রয়োগ অব্যাহত থাকলে আঙ্কারা নতুন মিত্র ও বন্ধু খুঁজে নেবে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এরদোগান লিখেছেন, আমেরিকা যদি তুরস্কের সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখায় তাহলে ন্যাটোর মতো সামরিক জোটে দু’দেশের সহযোগিতা ঝুঁকির মধ্যে পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক থেকে আমদানিকৃত অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর দ্বিগুণ শুল্ক কার্যকর করার আদেশে সই করার দু’দিন পর এরদোগান এ হুঁশিয়ারি দিলেন। তুরস্কের বিরুদ্ধে আমেরিকার এ পদক্ষেপের জের ধরে গত কয়েকদিনে মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরের মান ২০ শতাংশ কমে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কে আটক একজন মার্কিন যাজককে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। তুর্কি সরকার দেশটিতে সন্ত্রাসী তৎপরতায় মদদ যোগানো এবং প্রবাসী বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে ২০১৬ সালের অক্টোবরে মার্কিন যাজক অ্যান্ড্রিউ ব্রানসনকে আটক করে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গতকাল (শনিবার) তুরস্কের উনিয়া শহরে এক সম্মেলনে দেয়া বক্তব্যে বলেন, একজন যাজকের কারণে তুরস্ককে নতজানু করার যে প্রচেষ্টা ওয়াশিংটন চালাচ্ছে তা গ্রহণযোগ্য নয়।

সূত্র: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ