ভারতের কেরালা রাজ্যে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
রোববার রাজ্যটির মুখ্যমন্ত্রী রাজনাৎ সিংয়ের দুর্যোগগ্রস্ত এলাকা সফরে যাওয়ার কথা রয়েছে।
বিশেষ সর্তকতা জারি করা হয়েছে ৩৪টি জেলায়।
কেরালা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কেরালাসহ রাজ্যটির ৮টি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা সংকেত।
বন্যায় এ পর্যন্ত ৩১ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
নষ্ট হয়েছে একহাজার হেক্টর জমির ফসল। যার বাজার মূল্য প্রায় ৬৮ মিলিয়ন ডলার।
প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান পিএইচ কুরিয়েন জানিয়েছেন, দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী ১৫ আগষ্ট পর্যন্ত সতর্কতা সংকেত বলবৎ থাকবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: