তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।
কীভাবে ওই হাসপাতালে আগুন লেগেছে, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না বললেও স্থানীয় পত্রিকাগুলো ওয়ার্ডের বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগের কথা বলেছে।
বিবিসি জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিন জন কর্মীকে সরিয়ে নেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: