ভারতের বরণ্যে রাজনীতিবীদ ও লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় মারা গেছেন। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
গত দুমাস ধরে বার্ধক্যেজনিত রোগে হাসপাতালের ভর্তি ছিলেন তিনি। হাসাপাতালের ডাক্তাররা জানিয়েছেন, ভর্তির পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
রোববার দুপুর থেকে তার কিডনি ও ফুসফুসের কাজ বন্ধ হয়ে যায়। চিকিৎসকদের সব রকম চেষ্টার পরও তাকে আর বাঁচানো যায় নি। তার মৃত্যুতে বাংলার রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: