জর্ডানে একটি আবাসিক এলাকায় চালানো জঙ্গি বিরোধী অভিযানের সময় চার নিরাপত্তাবাহিনীর সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন।
নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও ২০ জন।
দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়েছে, রাজধানী আম্মান থেকে ১৫ কিলোমিটার দূরে 'সলট' নামক আবাসিক এলাকায় একটি সন্দেহজনক ভবনকে লক্ষ্যে করে অভিযানটি পরিচালিত করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এতে এক হাজারের মত নিরাপত্তা বাহিনীর সদস্য অংশ নেন।
অভিযানের সময় ভবনের ভেতরে থাকা এক জঙ্গি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে চার নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন।
এতে ভবনটিও আংশিক ধ্বংস হয় পরে অভিযান শেষে ভবনটি পুরোপুরি ধ্বংস করে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গত শুক্রবার টহররত পুলিশ সদস্যদের ওপর জঙ্গিদের চালানো হামলায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার জেরে এ অভিযান চালানো হয়।
তবে ভবনটিতে কতজন জঙ্গি ছিল সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেনি কর্তৃপক্ষ।