আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬

ইন্দোনেশিয়ার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে দাঁড়িয়েছে। এ সময় এক হাজার ৪০০ জন আহত হয়েছেন। এছাড়াও গৃহহীন হয়েছে আরও তিন লাখ ৫৩ হাজার মানুষ।

আলজাজিরার সূত্র মতে, ভূমিকম্পের তাণ্ডবে গত এক সপ্তাহে তিন লাখ ৫৩ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। মারা গেছেন ৪৩৬ জন। দালানের নিচে আটকে পড়া অনেককে এখনও জীবিত উদ্ধার করা হচ্ছে। একই সঙ্গে দালানের ধ্বংসস্তূপ থেকেও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।

গত ৫ আগস্ট রোববার ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, সব মিলিয়ে ৮০ শতাংশ ঘর বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ম্যাথিউ কোচারেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ