জাতিগত দ্বন্দ্বের জেরে ইথিওপিয়ার পূর্বাঞ্চলে কমপক্ষে ৪০ জনকে হত্যা করেছে একটি প্রাদেশিক আধা সামরিক বাহিনী।
উর্ধ্বতন এক আঞ্চলিক কর্মকর্তা সোমবার এ সংবাদ জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওরোমিয়া আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র নেগেরি লেনচো জানিয়েছেন, ব্যাপক অস্ত্রে সজ্জিত সোমালি অঞ্চলের আধাসামরিক বাহিনীর সদস্যরা প্রাদেশিক সীমান্ত অতিক্রম করে ওরোমিয়ার পূর্ব হারারগে জেলায় হামলা চালায়।
গত বছরের সেপ্টেম্বরে দেশটির সোমালি ও ওরোমিয়া প্রদেশের সীমান্ত এলাকা বরাবর প্রথম জাতিগত অস্থিরতা শুরু হয়।
ওই অস্থিরতা চলাকালে প্রায় ১০ লাখ লোক এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল— তবে এ বছরের এপ্রিলে সহিংসতা প্রায় থেমে গিয়েছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: