ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৬ জনের প্রাণহানী হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জরুরি বৈঠক করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।
পরবর্তী ২৪ ঘণ্টায় বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর— এতে ভূমিধসে প্রাণহানী বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বর্ষণের কারণে সোমবার বিভিন্ন এলাকার রাস্তাঘাট বন্ধ হয়ে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
নষ্ট হয়েছে বহু ব্যক্তিগত গাড়ি আর প্রবল বর্ষণের কারণে ভূমিধসের ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: