আন্তর্জাতিক

ইতালিতে সেতু ধসে পড়ে ২৬ জনের মৃত্যু

 ইতালিতে সেতু ধসে পড়েছে
ইতালিতে সেতু ধসে পড়েছে

ইতালির উত্তরাঞ্চলীয় বন্দর শহর জেনোয়ায় একটি সেতু ধসে পড়ে ২৬ জন মারা গেছেন।

ধ্বংসস্তূপের মধ্যে জীবিত কেউ আটকা পড়ে আছেন কি না বা আরও মরদেহ আছে কি না তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন দমকল কর্মীরা।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকের এ ঘটনা ঘটে জানায় বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি।

সরকারিভাবে নিহতের এই সংখ্যা জানানো হলেও সংখ্যাটি আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপে কন্তে।

বার্তা সংস্থা এএনএসএ-র প্রতিবেদনে দমকল সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৫ জনে দাঁড়াতে পারে।

প্রবল বৃষ্টির মধ্যে একটি টাওয়ারসহ সেতুটির ৫০ মিটার উঁচু একটি অংশ ধসে পড়ে। ওই সময় সেতুর এই অংশটিতে প্রায় ৩৫টি গাড়ি ছিল। বিশাল বিশাল কংক্রিটের স্লাব দুটি গুদাম, ট্রেন লাইন ও একটি নদী খাতের ওপর ধসে পড়েছে।

এক টুইটে লিগুরিয়া অঞ্চলের সরকার জানিয়েছে, এ পর্যন্ত ১৯টি মরদেহ শনাক্ত করা হয়েছে এবং গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে নয় জনের অবস্থা সঙ্কটজনক।

ইতালির বার্তা সংস্থা এএনএসএকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ঠিক সাড়ে ১১টার পর আমি সেতুটির উপর বজ্রপাত হতে দেখেছি। তারপরই দেখলাম সেতুটি ধসে পড়ছে।

ইতালির পরিবহনমন্ত্রী ড্যানিলো টনিনেল্লি এ দুর্ঘটনাকে বড় ধরনের মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন।

ঘটনাস্থলের ছবিতে সেতুর মাঝামাঝি জায়গায় মাটিতে বিপুল ধ্বংসস্তুপ দেখা গেছে। একটি ছবিতে সেতুটির শেষ প্রান্তে একটি ট্রাকও ঝুলে থাকতে দেখা গেছে।

জরুরি উদ্ধার কাজ চলছে। লোকজনকে ধ্বংসস্তুপ থেকে তুলে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে কাজ করছে প্রায় ২শ’উদ্ধারকর্মী।

এক টুইটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতালির জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।

ইতালির এ সেতুটি নিমার্ণ করা হয়েছিল ১৯৬০ এর দশকে। এটি মোরান্দি ব্রিজ নামে পরিচিত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ