আন্তর্জাতিক

আফগানিস্তানের 'গজনী' শহরকে তালেবানমুক্ত ঘোষণা

আফগানিস্তানের 'গজনী' শহর
আফগানিস্তানের 'গজনী' শহর

তালেবানদের সঙ্গে টানা পাঁচ দিনের যুদ্ধ শেষে আফগানিস্তানের 'গজনী' শহরকে তালেবানমুক্ত ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমাদ জাভিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, সরকারী বাহিনী চিরুনী অভিযান চালিয়ে সকল তালেবানকে শহর ছাড়া করেছে। শহরটির আশেপাশে এখন তালেবানদের বিরূদ্ধে অভিযান চলছে।

গত কয়েকদিনের অভিযানে ৩২৬ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা গেছে, গত পাঁচদিনের সংঘর্ষে ১০০ নিরাপত্তা বাহিনীর সদস্য ও ২০ বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

গত ১০ আগষ্ট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরটিতে তালেবানদের অর্তকিত হামলায় আফগান সরকারের নিয়ন্ত্রণ অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ